বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের লৌহজ গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত ব্যাক্তির নাম হামিদুল রহমান। এদিন রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের পলে কাজ করতে বিদ্যুৎ-এর খুঁটিতে উঠেছিল হামিদুল। তখনই তারে তারে সংঘর্ষ হওয়ায় আগুন লেগে যায় তারে। এরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পরে যায় হামিদুল। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতে স্থানীয় বাসিন্দারা তরিঘরি তাকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। এরপর পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। হামিদুলের মৃত্যুতে শোকের ছায়া পরিবার ও এলাকায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/OTbUFflb12s